বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের গভর্নিং বডির সভাপতি করার চিন্তা সরকারের 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।। ফাইল ছবি
expand
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।। ফাইল ছবি

স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে একটি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি কমিশন গঠন করা যেতে পারে। সেই কমিশনের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হলে শিক্ষাব্যবস্থার আরও উন্নতি সম্ভব। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কী শেখানো হবে এটাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। অনেক ক্ষেত্রে শিক্ষকরা যথাযথভাবে পাঠদান না করায় অভিভাবকেরা সন্তানদের জন্য বাসায় আলাদা শিক্ষক রাখেন কিংবা কোচিং সেন্টারে পাঠান। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বলে তিনি উল্লেখ করেন।

এসময় স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল নিয়ে সমালোচনার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, লটারি কখনোই মেধাবী ও অমেধাবী নির্ধারণ করতে পারে না এবং এটি ধনী-গরিবের বৈষম্যও কমায় না।

তিনি আরও দাবি করেন, অনেক ক্ষেত্রে লটারির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে এবং যোগ্যতার সঠিক মূল্যায়ন সেখানে নিশ্চিত হয় না।

তিনি প্রশ্ন তোলেন, সব এলাকারই ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও কেন অভিভাবকেরা স্থানীয় স্কুলে সন্তান ভর্তি না করিয়ে দূরের স্কুল বেছে নেন, এবং এতে শিক্ষকদের ভূমিকা কতটা দায়ী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS South Africa
68'
1 - 0
6' Michal Sadílek
World Cup