শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা মন্ত্রীর অনুরোধে সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসন বাড়ল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির অনুরোধে সংসদ গ্যালারীতে শিক্ষার্থীদের গ্যালারিতে আরও ১০০ আসন বরাদ্দ দেয়া হয়।

জাতীয় সংসদ গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে। শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির অনুরোধে সংসদ গ্যালারীতে শিক্ষার্থীদের গ্যালারিতে আরও ১০০ আসন বরাদ্দ দেন স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ।

এ নিয়ে মোট ১৫০ টি আসন হলো শিক্ষার্থীদের জন্য। এ বিষয়ে শিক্ষা মন্ত্রী স্পীকারের বরাবর একটি লিখিত আবেদন করেছিলেন বলে জানাযায়।

স্পীকারের আসন বৃদ্দির ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সাথে পরিচিত করাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা মন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষা মন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।

শিক্ষা মন্ত্রী জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন শিক্ষার্থীরা সংসদে আসলে সংসদের অধিবেশন চালুর পূর্বে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন