রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস হলেন মো. জাভেদ হোসেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:১৬ পিএম
ডাঃ মো. জাভেদ হোসেন
expand
ডাঃ মো. জাভেদ হোসেন

সমাজকল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এর এপিএস (সহকারী একান্ত সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাঃ মো. জাভেদ হোসেনকে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন যতদিন এ পদে অলংকৃত করবেন অথবা ডা. জাভেদ হোসেনকে তার সহকারী একান্ত সচিব পদে যতদিন এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে ডা. মো. জাভেদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনসিটু ১০০ শয্যা বার্ন ইউনিটে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন