মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নির্বাচন সংক্রান্ত কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদে পাস হয়েছে ‘রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’, ভোটার তালিকা সংশোধন বিল এবং নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল।

সোমবার (৬ এপ্রিল) আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে উত্থাপন করেন তিনটি অধ্যাদেশকে আইন আকারে রূপান্তর করার প্রস্তাব।

এ প্রস্তাব আনা হয় আরপিও-এর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের লক্ষ্যে। বিলগুলোর মধ্যে পোস্টাল ব্যালট পেপারের বিষয় স্পষ্টকরণ এবং নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় সংশোধন অন্তর্ভুক্ত রয়েছে।

বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বিল তিনটি পাসের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে এগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বিলের একটি শব্দের অস্পষ্টতা নিয়ে আলোচনা করেন। তিনি ৪৯ নম্বর পৃষ্ঠার ৮(বি) উপধারার শেষ শব্দটি ‘সিট’ হবে নাকি ‘কনস্টিটিউেন্সি’ হবে তা স্পষ্ট করার অনুরোধ জানান। ডেপুটি স্পিকার কায়সার কামাল ও আইনমন্ত্রী বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, নির্বাচন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ২০২৫ সালে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী এগুলোকে ৩০ দিনের মধ্যে সংসদে বিল আকারে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। এবার সেই ধারাবাহিকতায় তিনটি বিল পাস হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আরও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

শেষে স্পিকার ঘোষণা করেন, কণ্ঠভোটে সব বিল পাস হয়েছে এবং ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন