সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৫ নীতিমালা বাতিলের দাবীতে সার ডিলারদের কঠিন কর্মসূচীর হুশিয়ারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:২৮ পিএম
সংবাদ বিজ্ঞপ্তি
expand
সংবাদ বিজ্ঞপ্তি

অন্তর্বর্তী কালীন সরকার প্রনীত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিলের দাবীতে সার ডিলারদের সংগঠন বিএফএ বিএনপি সরকার গঠনের পর থেকেই জোর দাবী জানিয়ে আসছে।

নীতিমালা ২০২৫ কে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে সরকার বাতিল না করলে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বিএফএ) সারাদেশে এক যোগে সকল সার ডিলার ও খুচরা সার বিক্রেতাগণ কৃষকের কাছে সার বিক্রয়সহ সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখবে বলে হুশিয়ারি দিয়েছেন। সংগঠনের পক্ষে আজ ২৯ মার্চ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কঠিন আন্দোলনের ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, সরকারের কৃষি মন্ত্রী আমিনুর রশিদ এর কাছে সংগঠনের নেতৃবৃন্দ একাধিকবার লিখিত ভাবে নীতিমালা ২০২৫ এর কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করে বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল রেখে অধিকতর পর্যালোচনা ও সকল অংশীদারদের মতামত নিয়ে নতুন করে যুগোপযোগী নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়। কৃষি মন্ত্রী এ ব্যাপারে কোন উদ্যোগ না নিলে ডিলারদের দাবী আদায়ের লক্ষে গত ১১ মার্চ ২০ হাজার সার ডিলার মানব বন্ধন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে।

ঐ মানববন্ধন কর্মসূচীতে সংগঠনের নেতৃবৃন্দ ২কর্মদিবসের মধ্যে সরকার তাদের ন্যায্য দাবী মেনে না নিলে দেশব্যাপী কঠিন আন্দোলনের ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় আজকে এই সার বিক্রয়,বিতরণ, উত্তোলন,সরবরাহ এবং পরিবহনসহ সকল কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচীর ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থ বিরোধী নীতিমালা ২০২৫ এর কার্যক্রম শুরু হলে সারা দেশের ৪৬ হাজার খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন যাবত তাদের ব্যবসায় বিনিয়োগের লক্ষ লক্ষ টাকা মাঠে অনাদায় রেখে বেকার ও নিঃস হয়ে যাবে । যার ফলে কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা বিরাজ করার আশংকা রয়েছে।

একদিকে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে যুদ্ধের কারনে দেশে জ্বালানি তেলের সংকট অপর দিকে সার সংকট দেখা দিলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করার আশংকা রয়েছে। এমন পরিস্থিতিতে এসোসিয়েশনের নেতৃবৃন্দ কৃষি সেক্টরে বিরাট বিশৃঙ্খলা ও সার সংকট নিরসনের জন্য সরকারের নীতি নির্ধারকদের প্রতি জোর দাবী জানান। অন্যথায় কঠিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এমন পরিস্থিতির জন্য সরকারকেই তার সকল দায়ভার বহন করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন