সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল সংঘাতকে ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় প্রবাসী কর্মীদের সুবিধার্থে কয়েকটি দেশ তাদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীরা সাময়িকভাবে স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

অন্যদিকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন