শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:৪৯ এএম
ট্রেনের টিকেট
expand
ট্রেনের টিকেট

ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে।

প্রথম দিন বিক্রি হচ্ছে ২৩ মার্চের টিকিট। এর মাধ্যমে ঈদের ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফেরার পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, ধাপে ধাপে কয়েকদিনের টিকিট বিক্রি করা হবে। সেই অনুযায়ী ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কেনা সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন