শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১১:৩০ এএম
ড. খন্দকার মোশাররফ হোসেন
expand
ড. খন্দকার মোশাররফ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (১২মার্চ) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি সমর্থন জানান।

পরে এ সিদ্ধান্তে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর বিরোধী দলের ভূমিকায় প্রথমবারের মতো অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পীকার নির্বাচনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন