বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদ সাহাবুদ্দিনই থাকছেন রাষ্ট্রপতি!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:০০ পিএম
মোহাম্মদ সাহাবুদ্দিন
expand
মোহাম্মদ সাহাবুদ্দিন

আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা-তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তিনি কি এতই ভাগ্যবান যে বিএনপি সরকারের সময় রাষ্ট্রপতি থাকবেন? এমন প্রশ্ন এখন অনেক মহলে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেছেন, এই মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বিএনপি ভাবছে না। তিনি ইঙ্গিত দিয়েছেন, রাষ্ট্রপতি হয়তো দীর্ঘমেয়াদি অথবা সংবিধান অনুযায়ী তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেন।

সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে তার নাম বিবেচনায়-এ প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা প্রশ্ন তোলেন, এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি?-এটি ছিল খুবই ইঙ্গিতপূর্ণ মন্তব্য!

উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ২৪ এপ্রিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন