বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া নির্দেশ মন্ত্রিপরিষদ সচিবের 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
expand
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সঠিক সময়ে অফিসে উপস্থিত না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাসিমুল গনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সঠিক সময়ে অফিসে উপস্থিত না হন, তবে সরকারের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।’

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়নিষ্ঠার উদাহরণ টানেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে চলে আসেন। জনদুর্ভোগ কমাতে এবং যানজট এড়াতে তিনি অনেক সময় প্রটোকল ছাড়াই খুব ভোরে সচিবালয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর এই আগমনের ফলে কর্মকর্তাদের মধ্যে সময়ের সচেতনতা এবং একটি ইতিবাচক চাপ তৈরি হয়েছে।’

এক প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সেখানে নিজস্ব অফিস রয়েছে এবং তিনি চাইলে যে কোনো দিন সেখানে অফিস করতে পারেন। এটি সম্পূর্ণ তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’

প্রশাসনিক রদবদল বা পরিবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সময় ও প্রয়োজন অনুযায়ী, পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া; এটি সময় হলেই দেখা যাবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X