শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ পিএম আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
নির্বাচন ভবন
expand
নির্বাচন ভবন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যবহৃত গোপন ক্যামেরার (সিসিটিভি) ভিডিও ফুটেজগুলো সংরক্ষণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারি জন্য কেন্দ্রে সিসিটিভি ব্যবহার করা হয়। ভোটের অনিয়মসহ রাজনৈতিক দল বা প্রার্থীর অভিযোগ যাচাইয়ের জন্য ভিডিও ফুটেজগুলো প্রমাণক হিসেবে কাজে লাগাতে চায়। তাই ভোটগ্রহণের আগের দিন ও ভোটের দিনের সব ভিডিও ফুটেজ সংরক্ষণ করা প্রয়োজন।

এর আগে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ৯০ শতাংশ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X