শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শ্রী বালা নন্দা শর্মা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধিদলও রয়েছে।

এর আগে গত শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানান।

বার্তায় তিনি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান এবং বিএনপির নেতৃত্বে তারেক রহমানের বিজয়কে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।

নেপালের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং প্রতিবেশীসুলভ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup