শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুপুর ২টা পর্যন্ত ভোটের তথ্য জানালেন ইসি সচিব

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার
expand
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল চারটা বাজে শেষ হয়েছে।

এদিন, বিকেল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

এর আগে দুপুরের দিকে করা সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, দুপুর ১২টা পর্যন্ত গণভোট ও সংসদ নির্বাচন মিলিয়ে ৩২ হাজার ৭৮৯ টি কেন্দ্রে ভোট প্রদানে হার ৩২ দশমিক ৮৮ শতাংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X