

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন রমজানকে ঘিরে নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।
উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১৯ কিংবা ২০ ফেব্রুয়ারি।
মন্তব্য করুন

