

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হয়ছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে সালমান বলেন, ‘আব্বুর এক্স আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দেবে ইনশাআল্লাহ।’
এর আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড করা হয়।
মন্তব্য করুন

