মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পিএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
expand
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি মন্দিরে উপস্থিত হন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।

গতকাল (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সভায় নেতারা তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সময় মেলে না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা ও কথা বলার সুযোগ হয়।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এ বছর দেশের বিভিন্ন স্থানে এক হাজারের বেশি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank