রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ আগস্ট

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইতিহাস হলো প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

রোববার (১৬ আগস্ট) গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২২৮তম (অধিবর্ষে ২২৯তম) দিন। বছর শেষ হতে আরও ১৩৮ দিন বাকি রয়েছে। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।

আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৩৪ - চার্লস ডারউইন চিলির কাম্পানা পর্বতে ওঠেন।

১৮৫৮ - ব্রিটেনের রানি ভিক্টোরিয়া মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচাননকে টেলিগ্রাফ পাঠান।

১৮৬৭ - কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

১৮৯৮ - এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।

১৯০৪ - নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু।

১৯০৫ - বঙ্গভঙ্গ আইন কার্যকর।

১৯১০ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশিত।

১৯৪৬ - মুসলীম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯৬০ - সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।

১৯৭৫ - সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯৭৫ - সুদান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৫০ মিটার ও নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয়।

জন্ম:

১৮৪৫ - নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমান।

১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।

১৮৯৫ - অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।

১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।

১৯০৪ - নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানল।

মৃত্যু:

১৮৮৬ - রামকৃষ্ণ পরম সংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)।

১৯৪৮ - বেব রুথ, মার্কিন বেসবল খেলোয়াড়।

১৯৭৭ - এলভিস প্রেসলি, কিংবদন্তীতুল্য মার্কিন রক সংগীত শিল্পী।

১৯৯৭ - নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানের কিংবদন্তীতুল্য কাওয়ালি সংগীত শিল্পী।

২০০৩ - ইদি আমিন, উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank