

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আজ ১লা জুন- বিশ্ব নেইল পলিশ দিবস। নখকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে নেইল পলিশের জুড়ি নেই। পোশাকের সাথে মিলিয়ে বা পছন্দের রঙে হাত রাঙাতে এটি দারুণ জনপ্রিয়। শুধু রূপচর্চায় নয়, এটি এখন ব্যক্তিত্ব ও সৃজনশীলতার অন্যতম প্রকাশ মাধ্যম।
তবে নখ রাঙানোর এই ফ্যাশন কিন্তু আজকের নয়, এর ইতিহাস প্রায় ৫ হাজার বছর পুরনো। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে প্রাচীন চীনে প্রাকৃতিক উপাদান দিয়ে নখ সাজানোর রীতি শুরু হয়। একই সময়ে ব্যাবিলনের যোদ্ধারাও যুদ্ধের আগে মেহেদি ও প্রাকৃতিক রঞ্জক দিয়ে নখ রাঙাতেন। ১৮ শতকের শেষভাগে ইউরোপের অভিজাত শ্রেণিতে এটি ফ্যাশনের অংশ হয়ে ওঠে। এরপর ১৯ শতকে প্যারিসে প্রথম নেইল সেলুন প্রতিষ্ঠান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এর তুমুল জনপ্রিয়তা আধুনিক নেইল পলিশের ভিত্তি গড়ে তোলে।
তবে সৌন্দর্যের পাশাপাশি সচেতনতাও জরুরি। অসাবধানতায় বা সস্তা পণ্যের ভুল ব্যবহারে নখ ও ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই নখের সুরক্ষায় সঠিক নিয়ম মেনে নেইল পলিশ ব্যবহার করা উচিত।
নেইল পলিশ দিবসের উত্থান :
বিশ্ব নেইল পলিশ দিবসের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয়। ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত নেইল পলিশ ব্র্যান্ড 'ইসি' (Essie) প্রথম এই বিশেষ দিনটির সূচনা করে। মূলত সে সময় নেইল পলিশের বাজারে যে ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছিল, তা কাটিয়ে নতুন জোয়ার আনাই ছিল এই ব্র্যান্ডটির মূল লক্ষ্য।
১৯৮১ সালে যাত্রা শুরু করা ‘ইসি’-র এই অভিনব উদ্যোগ দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। বিশ্বজুড়ে গ্রাহকেরা নিজেদের রাঙানো নখের ছবি নির্দিষ্ট হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে শুরু করেন। প্রথম আয়োজনেই বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় সব পুরস্কার, যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ইসির ১০০টি নেইল পলিশের একটি জমকালো কালেকশন।
সেই থেকে প্রতি বছর ১ জুন বিশ্বজুড়ে এই দিবসটি নিয়মিত পালিত হয়ে আসছে। আজকেও রূপ সচেতন মানুষেরা নানা রঙে নিজেদের নখ সাজিয়ে, ছবি শেয়ার করে সৌন্দর্যের এই জনপ্রিয় দিনটিকে উদযাপন করছেন।
