সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে যেসব পানীয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:৫৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গরমের আগমনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি রোগের প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এখন জ্বর, বমি, ডায়রিয়া ও পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছেন অনেক মানুষ। চিকিৎসকদের মতে, আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে অ্যাডিনোভাইরাসের পাশাপাশি নোরোভাইরাস ও রোটাভাইরাসের সংক্রমণও বাড়ছে। ফলে অনেকের ক্ষেত্রে জ্বরের সঙ্গে পেটের সমস্যা একসঙ্গে দেখা দিচ্ছে। এ সময় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখা এবং হজমশক্তি সচল রাখা খুব গুরুত্বপূর্ণ।

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, প্রতিদিন সকালে খালি পেটে কিছু প্রাকৃতিক পানীয় পান করলে হজম ভালো থাকে, লিভারের কার্যকারিতা বাড়ে এবং শরীরের সংক্রমণ প্রতিরোধেও সহায়তা মেলে।

প্রাকৃতিক কিছু পানীয় যা উপকারী হতে পারে

হলুদ ও গোলমরিচের পানীয়

কাঁচা হলুদে থাকা প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। এর সঙ্গে সামান্য গোলমরিচ মিশিয়ে উষ্ণ পানিতে খেলে কার্যকারিতা আরও বাড়তে পারে। সকালে খালি পেটে এই পানীয় পান করলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

আদা, পুদিনা ও শসার মিশ্রণ

পেটের অস্বস্তি ও হজমের সমস্যায় এই পানীয় উপকারী বলে মনে করা হয়। এক টুকরা আদা, কয়েকটি পুদিনা পাতা ও একটি শসা ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এতে সামান্য বিট লবণ মিশিয়ে পান করলে পেট ঠান্ডা থাকে এবং হজমে সহায়তা করতে পারে।

আমলকির পানীয়

ভিটামিন–সি ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আমলকি শরীরের বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। আমলকি ব্লেন্ড করে পানির সঙ্গে সামান্য গোলমরিচ ও বিট লবণ মিশিয়ে পান করলে শরীরের বিষাক্ত উপাদান বের হতে সহায়তা করতে পারে।

পুদিনা ও ধনেপাতার রস

গ্যাস বা পেটফাঁপার সমস্যায় এই পানীয় কার্যকর হতে পারে। এক মুঠো পুদিনা ও ধনেপাতা একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে নিয়ে তাতে সামান্য মধু ও লেবুর রস মিশিয়ে খাওয়া যায়। সকালে খালি পেটে পান করলে বেশি উপকার পাওয়া যেতে পারে।

জোয়ান, ধনে ও জিরার পানি

হজমের সমস্যা ও ডায়রিয়ায় এই ভেষজ পানীয় উপকারী বলে জানান বিশেষজ্ঞরা। রাতে পানি ভিজিয়ে রাখা জোয়ান, ধনে ও জিরা সকালে ফুটিয়ে পান করলে হজমে সহায়তা করে। পাশাপাশি এটি লিভারের কার্যকারিতা ঠিক রাখতেও ভূমিকা রাখতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন