সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সকালের অস্বাস্থ্যকর নাস্তার বদলে স্বাস্থ্যকর বিকল্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ এএম
স্বাস্থ্যকর নাস্তা
expand
স্বাস্থ্যকর নাস্তা

নাস্তা হিসেবে আমরা প্রায়ই ভাজাপোড়া বা অতিরিক্ত লবণ ও চিনি দেওয়া খাবার খেয়ে থাকি, যা নিয়মিত গ্রহণ করলে শরীরের ক্ষতি হতে পারে। তবে নাস্তা বাদ না দিয়ে কিছু স্বাস্থ্যকর বিকল্প বেছে নিলেই সহজে ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক নাস্তায় কোন খাবারের জায়গায় কোন স্বাস্থ্যকর খাবার খাওয়া যেতে পারে—

বিস্কুটের পরিবর্তে: কাঠবাদাম, আখরোট, কুমড়ার বীজ বা সূর্যমুখী বীজ

এসব খাবারে স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন থাকে, যা দীর্ঘসময় শক্তি জোগায়।

চিপসের বদলে: ভাজা ছোলা

ফাইবার ও উদ্ভিজ্জ প্রোটিনসমৃদ্ধ ভাজা ছোলা পেট ভরিয়ে রাখে এবং অস্বাস্থ্যকর চর্বি এড়িয়ে চলতে সাহায্য করে।

চিনিযুক্ত দইয়ের পরিবর্তে: টক দই ও ফল

টক দইয়ের সঙ্গে পেঁপে বা বেরি মিশিয়ে খেলে প্রাকৃতিক মিষ্টতা পাওয়া যায় এবং হজমশক্তি ভালো থাকে।

চকোলেটের বদলে: ফল ও অল্প পিনাট বাটার

এতে প্রাকৃতিক শক্তি পাওয়া যায় এবং হঠাৎ ক্লান্তি বা দুর্বলতা কম হয়।

ইনস্ট্যান্ট নুডলসের পরিবর্তে: সেদ্ধ ডিম বা পনির

প্রোটিনসমৃদ্ধ এই খাবারগুলো দীর্ঘসময় মনোযোগ ও কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X