বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সকালে দুধ চা পান, হচ্ছে ভয়াবহ ক্ষতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চা কম-বেশি সবারই পছন্দের একটি পানীয়। কেউ কেউ তো সকালে ঘুম থেকে উঠে সবার আগে চায়ের কাপ খোঁজ শুরু করেন। সকালে নাশতার আগে থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন সময় চা পান করা হয়।

অফিসে কাজের ফাঁকে, সহকর্মীদের সঙ্গে গল্পের সময়, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং খাবার টেবিলে চা থাকবেই।

চা পছন্দ হলেও অনেকেই আবার দুধ চা পছন্দ করেন। ফলে নানা কারণেই দুধ চা পান করা হয়। কিন্তু এই পছন্দের পানীয় পানে নিজের অজান্তেই যে ক্ষতি হয়, তা কি জানেন?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে দুধ আর চিনি যোগ করলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। বিশেষ করে সকালে খালি পেটে এই চা পানে বেশি ক্ষতিকর। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে খালি পেটে চা পানের ক্ষতিকর দিক জেনে নেয়া যাক-

১. সকালে ঘুম থেকে উঠে বা খালি পেটে দুধ চা পান করলে গ্যাসের সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য সঙ্গে আদা মিশিয়ে নিন।

২. ঘুম থেকে উঠেই কড়া করে দুধ চা পানের জন্য পেপটিক আলসার হওয়ার ঝুঁকি থাকে। এ জন্য আগেই সাবধান হওয়া উচিত।

৩. চায়ে বিদ্যমান ট্যানিন দুধের স্পর্শে অধিকতর সক্রিয় হয়ে উঠে। ট্যানিন দাঁতে হলদে দাগ সৃষ্টি করে।

৪. সকালে দুধ চা পানের ফলে পাকস্থলীতে ক্ষতিকর প্রভাব পড়ে। যা থেকে হজমের সমস্যা হয়। এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দিতে পারে।

৫. অতিরিক্ত দুধ চা পানের কারণে পেট ফাঁপা বা ব্লোটিং হওয়ার সম্ভাবনা থাকে।

৬. দিনে চার-পাঁচ বার দুধ চা পান করলে অনিদ্রার সমস্যা দেখা দিয়ে থাকে।

এসব সমস্যা থেকে রক্ষায় দুধ চা-এর পরিবর্তে লিকার চা পান করতে পারেন। তবে মনে রাখতে হবে, চায়ে খুব বেশি চিনি যোগ করা যাবে না। সম্ভব হলে মধু ও লেবুর রস ব্যবহার করেন। যতটা সম্ভব খালি পেটে চা পানের অভ্যাস পরিহার করুন। প্রয়োজনে আগে একটি বিস্কুট, একমুঠো মুড়ি বা চিড়া চিবিয়ে নিতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X