রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনির জেরা ফের পেছাল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম
চিত্রনায়িকা পরীমনি
expand

শ্লীলতাহানি, মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জেরা আবারও পিছিয়েছে।

রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ মামলাটির জেরার দিন ধার্য ছিল।

তবে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে না পারায় এদিন পরীমনির জেরা অনুষ্ঠিত হয়নি। পরে বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া পরবর্তী জেরার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার দুই আসামিও এদিন আদালতে উপস্থিত হয়ে চলে যান। অপর এক আসামি সময়ের আবেদন করেন।

এর আগে অসুস্থতা ও অন্যান্য কারণে কয়েক দফা মামলাটিতে পরীমনির জেরা হয়নি।

মামলায় আসামি হিসেবে রয়েছেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank