বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আহসান মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগ অবৈধ ঘোষণা চেয়ে রিট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
হাইকোর্টের ফাইল ছবি
expand
হাইকোর্টের ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এ রিট করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৫) বিধি অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগাদানের তারিখ থেকে ৪ বছরের জন্য গভর্নর পদে নিয়োগ করা হলো।

এদিন সকালে ব্যাংকের কর্মকর্তারা গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। দুপুরের দিকে তিনি অফিস ছেড়ে চলে যান। সে সময়ই মোস্তাকুর রহমান নতুন গভর্নর হচ্ছেন বলে খবর আসে। সাড়ে ৩টার দিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে তার বিশেষ দক্ষতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন