মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দাওয়াহ কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি দাঈ পদে সাতজন পুরুষ প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: দাঈ

পদসংখ্যা:

চাকরির ধরন: পূর্ণকালীন

প্রার্থী: শুধু পুরুষ

কর্মস্থল: দেশের যেকোনো স্থান

বয়স: নির্ধারিত নয়

বেতন: মাসিক ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা

প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি

  • প্রার্থীদের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল অথবা ইসলামিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ইসলামি জ্ঞান ও দাওয়াহ কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন।
  • প্রযুক্তি ব্যবহারে দক্ষতাও চাওয়া হয়েছে। বিশেষ করে এমএস অফিস, গুগল ওয়ার্কস্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রার্থীর ধারণা থাকতে হবে।
  • দাওয়াহ কার্যক্রমকে জীবনের লক্ষ্য হিসেবে নেওয়ার মানসিকতার পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাস্তবভিত্তিক দাওয়াহ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রয়োজনে আবাসিকভাবে অবস্থান করে দায়িত্ব পালনের জন্য প্রার্থীর মানসিক প্রস্তুতি ও শারীরিক সক্ষমতাও থাকতে হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধির সুযোগ।

বিস্তারিত জানতে ও আবেদনের জন্য এখানে ক্লিক করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank