শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ২৭ পদে চাকরির সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:০২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। চার ক্যাটাগরির পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। পদসংখ্যা ২৭। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ মে সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে ২০ জুন বিকেল ৪টা।

চাকরির বিবরণ

১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ৪টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনস্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ট অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতনস্কেল

(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ৭টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ; এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনস্কেল

(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ১৫টি

শিক্ষাগত যোগত্য ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতনস্কেল

(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ১ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেভাবে আবেদন

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরাhttp://moca.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ); ৪ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন http://url-shortener.me/MBZ6 এই ঠিকানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup