

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্যবহারকারীদের এআই দিয়ে তৈরি কনটেন্ট, যেমন ছবি, ভিডিও এবং গান থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক সরিয়ে নেওয়ার অনুমতি দেবে গুগল।
শুক্রবার (১৪ আগস্ট) এমন ঘোষণা দিয়েছে এই টেক জায়ান্ট।
কোম্পানিটি জানিয়েছে, এর ফলে অদৃশ্য সিন্থআইডি ওয়াটারমার্ক ও সি২পিএ স্ট্যান্ডার্ড-সংক্রান্ত মেটা ডেটার ওপর কোনো প্রভাব পড়বে না।
জেমিনির ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড এক্স-এ দেওয়া একটি পোস্টে জানিয়েছেন, এই অপশনটি ন্যানো ব্যানানা, অমনি ও লিরিয়া মডেলগুলোর জন্য উন্মুক্ত হবে।
তিনি আরও নির্দিষ্ট করে বলেন, দৃশ্যমান ওয়াটারমার্ক বন্ধ করার এই সেটিংটি জেমিনি ও গুগলের ভিডিও এডিটর ফ্লোতে পাওয়া যাবে আর সার্চের জন্য এই সুবিধা শিগগিরই আনা হবে।
এআই-সংক্রান্ত মিডিয়া লেবেলিংয়ের ক্ষেত্রে পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকেই ফুটিয়ে তুলেছে এই পরিবর্তন।
কারণ দৃশ্যমান ওয়াটারমার্কের কারণে অনেক সময় পেশাদার ও সৃজনশীল কাজের জন্য কনটেন্ট কম উপযোগী হয়ে ওঠে, অথচ এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করার প্রয়োজনীয়তা ঠিকই থেকে যায়।
জশ উডওয়ার্ড লিখেছেন, ‘আমরা এখানে সৃজনশীল নিয়ন্ত্রণ ও নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখছি: দৃশ্যমান ওয়াটারমার্ক এখন ঐচ্ছিক হলেও স্বচ্ছতার স্বার্থে অদৃশ্য সিন্থআইডি জলছাপ ও সি২পিএ মেটাডেটা এখনো ব্যবহার করা হচ্ছে।
সুতরাং কোনো ছবি এআই দিয়ে তৈরি কি না, তা দেখতে আপনি এখনো জেমিনি বা সার্চ ব্যবহার করতে পারবেন।’ এই ফিচার সামনের দিনগুলোতে চালু হতে যাচ্ছে। এটি একবার উন্মুক্ত হলে ব্যবহারকারীরা দৃশ্যমান মার্কটি অন বা অফ করতে সেটিংসে গিয়ে মিডিয়া ওয়াটারমার্ক অপশনে প্রবেশ করতে পারবেন।
ডেভেলপাররা যাতে তাদের অ্যাপে একটি স্থানীয় যাচাইকরণ মেকানিজম এম্বেড করতে পারেন, সেজন্য ক্রেডেনটিও নামের একটি নতুন লাইব্রেরিও ওপেন সোর্স করছে গুগল।
ইইউর নিয়ম মেনে চলার জন্য ক্লড দিয়ে তৈরি টেক্সট ও ফাইলে জলছাপ যুক্ত করার বিষয়ে অ্যানথ্রপিকের বহুল আলোচিত পদক্ষেপের পরেই এ ঘোষণা এলো।
সূত্র: টেকক্রাঞ্চ


