সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে বিশ্বকাপের ফাইনাল দেখবেন যেভাবে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:৩৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

৩৯ দিনের জমজমাট লড়াইয়ের পর অবশেষে পর্দা নামছে ফুটবল বিশ্বকাপের। আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের এবারের আসর। ফাইনালে এ ম্যাচ ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও বিরাজ করছে তুমুল উন্মাদনা। সারাবিশ্বের মতো বাংলাদেশের দর্শকরা এবার ঘরে বসেই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের ম্যাচগুলো।

শুধু টেলিভিশনেই নয়, অনলাইন প্ল্যাটফর্মেও থাকছে খেলা দেখার সুযোগ। নির্ধারিত সাবস্ক্রিপশন ফি দিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে মোবাইল বা স্মার্ট ডিভাইসের মাধ্যমে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ।

এছাড়া জনপ্রিয় তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোসহ বিশ্বের সেরা খেলোয়াড়দের ম্যাচ উপভোগ করা যাবে স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্সের মতো থার্ডপার্টি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও। যদিও এসকল অ্যাপের মাধ্যমে খেলা দেখলে নিরাপত্তা নিয়েই প্রশ্ন থেকেই যায়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, থার্ড-পার্টি বা অননুমোদিত অ্যাপ এবং ফ্রি স্ট্রিমিং সাইটগুলোতে ম্যালওয়্যার, ট্রোজান ও স্পাইওয়্যারের মতো ক্ষতিকর উপাদান লুকিয়ে থাকে।

আপনি যখনই এসব লিংকে প্রবেশ করেন, তখন 'কুকি হাইজ্যাক' বা সেশন কুকি চুরির মাধ্যমে প্রতারকরা আপনার ডিভাইস, ফেসবুক, জিমেইল কিংবা ব্যাংকিং তথ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

এর ফলে প্রতিবার পাসওয়ার্ড না দিয়েই তারা আপনার ব্যক্তিগত ও আর্থিক অ্যাকাউন্টে অনায়াসে ঢুকে পড়তে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন