শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:০২ পিএম আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৬ জন। শনিবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৬৪৮ জনের মৃত্যুর খবর জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯৬ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন। আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন।

একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন