শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসার কুকারে রান্নার দরকারি কিছু টিপস 

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম
expand
প্রেসার কুকারে রান্নার দরকারি কিছু টিপস 

প্রেসার কুকার দিয়ে শুধু মাংস কিংবা ডাল সেদ্ধ করা যায়? মোটেই নয়! প্রেসার কুকার চমৎকার কিছু কাজে লাগাতে পারবেন। যেমন ভাত রান্না করা যাবে, তেমনি বানিয়ে ফেলা যায় পারফেক্ট কেকও। জেনে নিন এমন কিছু টিপস। ডিম ও আলু একসঙ্গে দিয়ে দিন প্রেসার কুকারে। আলুর খোসা ছাড়িয়ে অর্ধেক করে নেবেন। এমনভাবে পানি দিন যেন ডিম অর্ধেক ডুবে থাকে। পানিতে লবণ মেশাবেন না। লবণ দিলে ডিম ফেটে যাবে। মাঝারি আঁচে ১টি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। সিটি উঠলে চুলা বন্ধ করে দিন।

কেকের মোল্ড নেই? খুব সহজে প্রেসার কুকারেই বানিয়ে ফেলতে পারেন কেক। এজন্য বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিন। কেকের ব্যাটার ঢেলে ট্যাপ করে সমান করে নিন। প্রেসার কুকারের ঢাকনায় থাকা রাবার ও ভেন্ট ওয়েট খুলে তারপর আটকে দিন ঢাকনা। লো আঁচে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন।

বিকেলে নাস্তায় পাস্তা বানাবেন ভাবছেন? মাত্র ৫ মিনিটেই রান্না করে ফেলতে চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন পাস্তা। এজন্য পাস্তা ও সবজি কুচি দিন প্রেসার কুকারে। পরিমাণ মতো পানি, লবণ ও অল্প তেল দিয়ে উচ্চতাপে একটি সিটি ওঠা পর্যন্ত রাখুন চুলায়। সিটি উঠে গেলে চামচের সাহায্যে ভেন্ট ওয়েট উঁচু করে বাকি প্রেসার রিলিজ করে দিন। নামিয়ে ঢাকনা খুলে দিন।

ডাল সেদ্ধ বসালে প্রেসার কুকার উপচে পড়ে যাওয়ার মতো সমস্যা হয় প্রায় সময়েই। ডাল, পানি, লবণ, হলুদ ও তেল দিয়ে প্রেসার কুকার চুলায় বসানোর আগে ভেন্ট ওয়েটের নিচের অংশে কয়েক ফোঁটা তেল দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে চুলায় বসান। উপচে পড়বে না প্রেসার কুকার।

খুব সহজে প্রেসার কুকারে ভাত রান্না করে ফেলতে পারেন। এজন্য ২ কাপ চাল ধুয়ে দিয়ে দিন। ২ কাপ চালের জন্য ৪ কাপ পানি দেবেন। ঢাকনা লাগিয়ে উচ্চ তাপে চুলায় বসিয়ে দিন। দুটি সিটি উঠলে নামিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে ফেলুন। নাহলে ভাত নরম হয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup