বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র গ্যাস সঙ্কটে বিকল্প হয়ে উঠছে ইলেক্ট্রিক চুলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর ঢাকায় বসবাস করা মানুষের অধিকাংশই কর্মজীবী। এসব মানুষ শহরের বিভিন্ন অফিস-আদালতে কাজ করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব মানুষের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট। এই সমস্যা থেকে বেড়িয়ে আসতে জীবিকা নির্বাহের তাগিতে ঢাকায় বসবাসকারী লোকজনের প্রধান ভরসা ইলেক্ট্রিক চুলা।

সম্প্রতি এলপি গ্যাসের তিব্র সংকট এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকায় বসবাস করা এসব মানুষজন।

হঠাৎ গ্যাসের সরবরাহ কমে যাওয়া ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসব কর্মজীবী ও গৃহিনীরা।

অনেক এলাকায় কোথাও কোথাও সিলিন্ডার পাওয়া যায়, আবার কোথাও একেবারেই পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের মতে গ্যাস পাওয়া এখন সোনার হারিণ।

সিলিন্ডার না পাওয়ায় রান্নাবান্না এখন খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যেখানে পাওয়া যায়, সেখানে দাম অনেক বেশি। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মধ্যবিত্তদের মেনে নেওয়া প্রায় অসম্ভব।

অন্যদিকে এলপি গ্যাসের সংকটে বিকল্প হিসেবে গৃহিনীরা ঝুঁকছেন ইলেকট্রিক পণ্যের দিকে। গ্যাসের চুলার বিকল্প হিসেবে রান্নাঘরে ঢুকছে বৈদ্যুতিক চুলা ও সাইসকুকার।

এমন সমস্যার সম্মূখীন হওয়া একজন জানালেন, গ্যাস না থাকায় রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। ফ্ল্যাটবাড়িতে থাকায় লাকড়ির চুলায় রান্নার সুযোগ নেই, তাই বাধ্য হয়ে ৪ থেকে ৫ হাজারের বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে ইলেকট্রিক চুলা। বিদ্যুতের বিল বেশি এলেও কিছু করার নেই বলে জানান তিনি।

এদিকে স্থানীয় এলপি গ্যাসের ডিলাররা বলছেন, সরবরাহকারী কোম্পানি থেকে পর্যাপ্ত সিলিন্ডার না পাওয়ায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পরিবহনের সংকট এবং কোম্পানির অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি। তবে অল্প সময়ের মধ্যেই সংকট কেটে যাবে বলেও আশ্বাস দেন তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X