শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনের বদলে রাতে চুলে শ্যাম্পু করলে যে সুবিধা পাওয়া যাবে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সকালের রুটিনে অনেকের কাছেই শ্যাম্পু করা একটি বাড়তি ঝামেলার কাজ। কারণ, এতে গোসলের জন্য বরাদ্দ সময় কিছুটা বেড়ে যায়। যদিও অনেকেই দিনের শেষে বাড়ি ফিরে গোসল করেন, তবু চুল ধোয়ার কাজটি সকালেই সারতে পছন্দ করেন।

কিন্তু যদি এই অভ্যাসে সামান্য পরিবর্তন আনা হয় এবং রাতে শ্যাম্পু করা হয়, তাহলে তার কিছু অতিরিক্ত সুবিধা মিলতে পারে।

চুল শুকোনোর ঝামেলা কমে ছুটির দিন বাদ দিলে সকালের সময়টা সাধারণত ব্যস্ততায় ভরা। তাড়াহুড়োর মধ্যে শ্যাম্পু করলে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করার সুযোগ পাওয়া যায় না।

আবার তাড়াতাড়ি চুল শুকিয়ে বাইরে বেরোতে হয়। ভেজা চুল বেঁধে রাখা যেমন অস্বাস্থ্যকর, তেমনি দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করলে তাপের কারণে চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে রাতে শ্যাম্পু করলে এই তাড়াহুড়ো থাকে না। সময় নিয়ে চুল ধোয়া যায় এবং স্বাভাবিকভাবেই চুল শুকিয়ে নেওয়া সম্ভব হয়।

রাতে চুল পরিষ্কার রাখার উপকারিতা দিনভর বাইরে থাকার ফলে যেমন শরীরে ধুলাবালি জমে, তেমনই মাথার ত্বকেও ময়লা ও ঘাম জমা হয়। এই অবস্থায় পরিষ্কার না করলে তা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তাই রাতে বাড়ি ফিরে যেমন শরীর পরিষ্কার করা হয়, তেমনই মাথার ত্বক পরিষ্কার করাও জরুরি। রাতে শ্যাম্পু করলে স্ক্যাল্পের জমে থাকা ময়লা ও ঘাম সহজেই দূর হয়।

এছাড়া শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলে চুল আরও নরম ও উজ্জ্বল হয়। রাতে শ্যাম্পু করা চুল পরদিন সকালে স্বাভাবিকভাবেই মসৃণ থাকে, ফলে চুল সাজাতেও সুবিধা হয়।

রাতে শ্যাম্পু করার কিছু নিয়ম:

১) শ্যাম্পু করার সময় আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে অন্তত ২–৩ মিনিট হালকা করে ম্যাসাজ করুন। চাইলে স্ক্যাল্প ম্যাসাজারও ব্যবহার করতে পারেন।

২) ঘুমাতে যাওয়ার অন্তত ২–৩ ঘণ্টা আগে শ্যাম্পু করা ভালো।

৩) ঘুমানোর আগে নিশ্চিত করুন যে চুল পুরোপুরি শুকনো। জট এড়াতে খোলা চুলে না শুয়ে আলগা করে বিনুনি করতে পারেন অথবা ক্লিপ দিয়ে চুল গুটিয়ে রাখতে পারেন।

৪) বালিশে সাটিন বা সিল্কের কভার ব্যবহার করলে চুলে ঘর্ষণ কম হয়, ফলে চুল পড়ার প্রবণতাও কমে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup