সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজা বাইক স্টার্ট করার সময় যে ৪ কাজ ভুলেও করবেন না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভারী বৃষ্টি বা বন্যার পানিতে মোটরসাইকেল তলিয়ে গেলে কিংবা অতিরিক্ত ভিজে গেলে তাড়াহুড়ো করে স্টার্ট দেওয়া একদমই উচিত নয়।

সামান্য অসাবধানতার কারণে বাইকের ইঞ্জিন ও ইলেকট্রনিক্স পার্টস পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাই পানিতে ডোবা বাইক পুনরায় সচল করার আগে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বাইক সচল করার আগে করণীয় পদক্ষেপ

১. কিক বা সেলফ স্টার্ট থেকে বিরত থাকা: বাইক পানি থেকে তোলার পরপরই স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না।

কোনোভাবে ইঞ্জিনের সিলিন্ডারে পানি ঢুকে থাকলে, স্টার্ট দেওয়ার সাথে সাথে 'হাইড্রো-লক' (Hydro-lock) হয়ে ইঞ্জিনের পিস্টন ও কানেক্টিং রড ভেঙে ইঞ্জিনটি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে।

২. এয়ার ফিল্টার ও প্লাগ পরীক্ষা করা: স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টারে পানি জমে থাকলে সেগুলো খুলে ভালো করে শুকাতে হবে, প্রয়োজনে বদলে ফেলতে হবে। এগুলো ভেজা থাকা অবস্থায় বাইক অন করলে স্টার্ট তো হবেই না, উল্টো ইঞ্জিনের ক্ষতি হবে।

৩. সাইলেন্সার পাইপের পানি বের করা: বাইকটি একদিকে ভালো করে কাত করে সাইলেন্সার পাইপের ভেতরে ঢুকে থাকা পানি সম্পূর্ণ বের করে নিতে হবে। পাইপে পানি থাকা অবস্থায় স্টার্ট দিলে তা ব্যাকফায়ার করতে পারে।

৪. ইঞ্জিন অয়েল চেক করা: ইঞ্জিন অয়েলের ক্যাপ খুলে দেখুন। যদি তেলের রঙ ঘোলাটে বা দুধের মতো সাদাটে হয়ে যায়, তবে বুঝবেন ইঞ্জিনে পানি ঢুকেছে।

এই অবস্থায় বাইক চালালে ইঞ্জিন সিজ (Seize) হয়ে যাবে। তাই আগে পুরোনো অয়েল ড্রেন করে নতুন অয়েল দিতে হবে। যেমন কোনো ফোন পানিতে ভিজলে আমরা টিস্যু দিয়ে মুছে, ফ্যানের নিচে বা সিলিকা জেলসহ এয়ারটাইট বক্সে ২৪ থেকে ৪৮ ঘণ্টা রেখে শুকিয়ে নিই- বাইকের ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও ঠিক একই রকম যত্নের প্রয়োজন।

তাই বড় কোনো দুর্ঘটনার শিকার হলে নিজে মেকানিক না সেজে, অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে ইঞ্জিন ও ওয়ারিং চেক করিয়ে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন