রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার পর জোড়া সুখবর পেলেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম
অভিনেতা খায়রুল বাশার ।। ফাইল ছবি
expand
অভিনেতা খায়রুল বাশার ।। ফাইল ছবি

থাইল্যান্ডে শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তবে শারীরিক পরিস্থিতি নিয়ে বিরতিতে থাকলেও পেশাগত জীবনে একের পর এক ভালো খবর পাচ্ছেন এই অভিনেতা।

খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অল্প সময়ের মধ্যেই নাটকটি ইউটিউবে ১ কোটি ২০ লাখ ভিউ অতিক্রম করেছে, যা অভিনেতার জন্য নিঃসন্দেহে বড় অর্জন।

এদিকে বাসারের আরেকটি নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর প্রচারের তারিখও নির্ধারিত হয়েছে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের তথ্য অনুযায়ী, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটির নতুন পর্ব প্রকাশিত হবে।

এই ধারাবাহিকে ‘আদিল’ চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। চরিত্রটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা। তার ভাষ্য অনুযায়ী, পারিবারিক সম্পর্ক ও বাস্তব জীবনের নানা অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত গল্পটিতে দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পেতে পারেন। পাশাপাশি সম্পর্কের জটিলতা ও নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া কাহিনিটিও দর্শকদের আকৃষ্ট করবে বলে মনে করছেন তিনি।

অন্যদিকে সম্প্রতি আরটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বাসার ও সাদনিমা বিনতে নোমানের অভিনীত নতুন নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন সুব্রত সঞ্জীব। প্রকাশের পর নাটকটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে এই দুই শিল্পীকে একসঙ্গে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। এর মধ্যে রয়েছে ‘গোল্ডফিশ’, ‘কাছের কেউ’, ‘গন্তব্যের খোঁজে’, ‘জ্বীন ও পরীর সংসার’, ‘তুমি আমার’, ‘গল্পটা থেকে যায়’, ‘আগলে রেখো আমায়’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘বই পোকা’, ‘এই শহরে’, ‘ছায়াসঙ্গী’, ‘ঈরার পদ্ম’, ‘জলকৌড়ি’, ‘ভটভটি’ এবং ‘ঈরার পদ্ম-২’।

দর্শকদের কাছে জনপ্রিয় এই জুটির নতুন কাজ ‘সরল জটিলতা’ও ইতোমধ্যে সাড়া ফেলতে শুরু করেছে। সব মিলিয়ে দুর্ঘটনার পর বিশ্রামে থাকলেও কাজের ব্যস্ততা কমেনি খায়রুল বাসারের। পুরোনো কাজের সাফল্যের পাশাপাশি নতুন প্রজেক্টের খবরও তার ক্যারিয়ারে যোগ করছে ইতিবাচক গতি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank