শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যিই কি শেষ হচ্ছে ‘গোপাল ভাঁড়’, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ নিয়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে গোপালকে মৃত্যুশয্যায় দেখা যাওয়ায় অনেকেই দাবি করছেন, সিরিজটির সমাপ্তি ঘটেছে। কেউ কেউ আবার ‘গোপালের মৃত্যু’কে কেন্দ্র করে আবেগঘন পোস্টও দিচ্ছেন।

ফেসবুক, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, শয্যায় শুয়ে আছেন গোপাল ভাঁড়। তাকে ঘিরে রয়েছেন তার স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা। দৃশ্যটি দেখে অনেক দর্শকের ধারণা হয়েছে, এটি হয়তো সিরিজটির শেষ পর্ব।

তবে ভাইরাল হওয়া ভিডিওটি নতুন কোনো পর্বের অংশ নয়। এটি প্রায় দুই বছর আগে প্রচারিত একটি পুরোনো পর্বের দৃশ্য। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওই পর্বে গোপাল ভাঁড়ের মৃত্যু দেখানো হয়নি।

যে দৃশ্যটি নিয়ে এত আলোচনা, সেটি ‘গোপাল ভাঁড়’-এর ১০৩৭ নম্বর পর্বের অংশ। সেখানে গোপাল বাস্তবে মারা যাননি; বরং একটি পরিস্থিতিতে তিনি মৃত্যুর অভিনয় করেছিলেন।

পুরোনো ওই দৃশ্যই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সঙ্গে ‘শেষ পর্ব’, ‘গোপালের মৃত্যু’ কিংবা ‘শৈশবের সমাপ্তি’—এ ধরনের আবেগঘন বার্তা যুক্ত হওয়ায় অনেক দর্শক সেটিকে সত্যি ঘটনা বলে ধরে নিয়েছেন। ফলে একটি পুরোনো দৃশ্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিভ্রান্তি।

তাহলে কি বন্ধ হয়ে গেছে সিরিজ? না। এখন পর্যন্ত ‘গোপাল ভাঁড়’ সিরিজ বন্ধ হয়ে যাওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বরং ‘সনি আট’-এ সিরিজটির পর্ব প্রচার অব্যাহত রয়েছে।

ভাইরাল ভিডিওতে গোপালকে মৃত্যুশয্যায় দেখা গেলেও সেটিকে সিরিজের শেষ পর্ব হিসেবে দেখার কোনো ভিত্তি নেই। ওই দৃশ্যের পরও অ্যানিমেশন সিরিজটির আরও অনেক পর্ব প্রচার হয়েছে।

সুতরাং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ‘গোপাল ভাঁড়’ সিরিজের সমাপ্তির খবর নয়। এটি পুরোনো একটি পর্বের অংশ, যেখানে গল্পের প্রয়োজনে গোপাল মৃত্যুর অভিনয় করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank