বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় পপ তারকা শাকিরার জন্মদিন আজ 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
পপ তারকা শাকিরা ।। ছবি: সংগৃহীত
expand
পপ তারকা শাকিরা ।। ছবি: সংগৃহীত

জনপ্রিয় কলম্বিয়ান পপ তারকা শাকিরার জন্মদিন আজ। বিশ্বে সংগীতের পাশাপাশি মানবিক কাজেও তিনি অনেকের কাছে অনুপ্রেরণা।

২০১০ বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে পরিচিতি পাওয়া শাকিরার যাত্রা শুর হয় স্প্যানিশ ভাষার গান দিয়ে। এরপর ইংরেজি গানে বিশ্বজুড়ে পরিচিতি।

কলম্বিয়ায় জন্ম নেওয়া শাকিরা ছোটবেলা থেকেই পারদর্শী ছিলেন গান আর নাচ—দুটোতেই।লেখক বাবার অনুপ্রেরণায় মাত্র চার বছর বয়সে লেখেন প্রথম কবিতা।

সাত বছর বয়সেই লেখেন প্রথম গান। শৈশব পেরোনোর আগেই গানের জগতে নিয়মিত হয়ে ওঠেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে প্রকাশ পায় শাকিরার প্রথম অ্যালবাম। ১৯৯১ সালে প্রকাশিত প্রথম স্টুডিও অ্যালবামের নাম ‘ম্যাজিয়া’। ঐ অ্যালবামের ৯ গানের ৫টিই ছিল তার লেখা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X