বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিরেই বাজিমাত করলেন রানি মুখার্জী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
অভিনেত্রী রানি মুখার্জী
expand
অভিনেত্রী রানি মুখার্জী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জী। একসময়ে বড় পর্দায় নিয়মিত মুখ হলেও বর্তমানে খুব একটা দেখা যায় না এই তারকাকে।

গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’।

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করেছেন বলিউডের এই অভিনেত্রী। মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

ক্রাইম অ্যাকশট থ্রিলারটি মুক্তির প্রথম দিনে আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিন ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ ৩ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল।

সেই হিসেবে ‘মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X