বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুপারম্যান’ অভিনেত্রী মারা গেছেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কোটি কোটি দর্শকের কাছে সুপরিচিত হলিউডের সুপারম্যান সিরিজে ‘মিস টেশম্যাকার’ সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই।

গতকাল ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারকিনসন রোগ-এ ভুগছিলেন এই অভিনেত্রী।

২০১৫ সালে তার শরীরে এই রোগ ধরা পড়ে। দীর্ঘ অসুস্থতার মধ্যেও শেষ দিন পর্যন্ত সাহস ও ইতিবাচক মনোভাব নিয়ে লড়াই চালিয়ে গেছেন তিনি।

ঘনিষ্ঠজনদের কথায়, তিনি কখনো অভিযোগ করেননি—বরং জীবনকে উদযাপন করেই কাটিয়েছেন প্রতিটি মুহূর্ত। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত লেনি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি পান পেরিন।

স্ট্যান্ডআপ কমেডিয়ান লেনি ব্রুস-এর জীবনভিত্তিক এই ছবিতে ডাস্টিন হফম্যান-এর বিপরীতে ‘হানি’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে অস্কার মনোনয়ন এনে দেয়।

তবে সাধারণ দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত সুপারম্যান সিরিজে ‘মিস টেশম্যাকার’ চরিত্রে অভিনয়ের জন্য। ক্রিস্টোফার রিভ অভিনীত সুপারম্যানের বিপরীতে, ভিলেন লেক্স লুথারের সহযোগী হিসেবে তার উপস্থিতি ছিল স্মরণীয়। চরিত্রটিতে তিনি শুধু গ্ল্যামার নয়, মানবিক দ্বন্দ্বও দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন।

এছাড়াও ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ ও ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-এর মতো সিনেমার পাশাপাশি ‘ইআর’, ‘দ্য প্র্যাকটিস’, ‘ন্যাশ ব্রিজ’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে লাস ভেগাসে শোগার্ল হিসেবে কাজ করা থেকে শুরু করে প্লেবয়-এর কভার গার্ল হওয়া—গ্ল্যামার জগতের পরিচিত মুখ ছিলেন ভ্যালেরি পেরিন। তবে অভিনয়ের গভীরতা ও বহুমাত্রিক চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি নিজস্ব অবস্থান গড়ে নিয়েছিলেন হলিউডে।

সূত্র: ভ্যারাইটি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Colombia VS Congo DR
Scheduled
24 Jun, 08:00 AM
VS
World Cup