মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা চেরীর সঙ্গে এক ব্যবসায়ী বিয়ের খবর কি সত্যি?

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন—এমন খবর ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে। তবে বিষয়টির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ের খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি পূজা চেরী। তার পক্ষ থেকেও বিয়ের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবর আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’। একই সঙ্গে বিয়ের সিদ্ধান্ত পরিবারের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে এবং সময় হলে সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি।

তবে তখনও বাগ্‌দত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। ফলে নতুন করে ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর পাত্রের পরিচয় নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা।

পূজার নীরবতাও সেই জল্পনা আরও বাড়িয়েছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, যার ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় যে তিনি বিয়ে করেছেন।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank