শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়: পরীমনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
পরীমনি
expand
পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী পরীমনি সবসময়ই থাকেন আলোচনার শীর্ষে। সিনেমা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা- তাকে ঘিরে ভক্তদের কৌতুহলের শেষ নেই।

তবে এবার কোনো নতুন সিনেমা বা সম্পর্কের জন্য নয়, বরং নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে এক মজাদার রসিকতার মাধ্যমে আবারও নতুন করে খবরের শিরোনাম হলেন এই নায়িকা।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরীমনি। সেখানে স্বভাবসুলভ ভঙ্গিতেই কথা বলেন তিনি।

আলাপের একপর্যায়ে যখন তার বিয়ের প্রসঙ্গটি উঠে আসে, তখন পরীমনি উপস্থিত সাংবাদিকদের দিকে উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়ে মজার ছলে বলেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’

তার এই আচমকা প্রশ্নে উপস্থিত সংবাদকর্মীদের মাঝে হাসির রোল পড়ে যায়। এরপর তিনি আবারও হেসে জানতে চান, ‘হ্যাঁ নাকি না?’

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত মন্তব্য ও প্রতিনিয়ত সমালোচনার বিষয়টি নিয়ে কথা বলেন পরীমনি। কিছুটা রসিকতা আর খানিকটা আক্ষেপের সুরে তিনি বলেন:

‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই! সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।’

সংবাদ সম্মেলনে শুধু বিয়ে নয়, কথা হয় পরীমনির প্রিয় ফুটবল দল আর্জেন্টিনাকে নিয়েও। কাতার বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি পরীমনির সমর্থন ছিল চোখে পড়ার মতো। আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানানো থেকে শুরু করে লিওনেল মেসির প্রতি ভালো লাগার প্রকাশ- সবকিছুতেই তিনি ছিলেন সরব।

এক সাংবাদিক আর্জেন্টিনার হার নিয়ে তার অনুভূতি জানতে চাইলে পরীমনি আবারও স্বকীয় ভঙ্গিতে ঠাট্টা করে বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন সেমিফাইনালের আগে পরীমনি ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন- আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন! মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যা নিয়ে সে সময় ব্যাপক চর্চা হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন