সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে কেয়া পায়েলের সাথে কে এই তরুণ?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ছোটপর্দায় জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও কেয়া পায়েল। 'এটা আমাদেরই গল্প' ধারাবাহিকে ‘সামির-মেহরিন’ চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তারা।

পর্দায় তাদের চমৎকার রসায়ন দেখে বাস্তব জীবনেও তাদের প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

তবে বরাবরই সেই গুঞ্জনকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন খায়রুল ও কেয়া দুজনেই।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কেয়া পায়েলের একটি ভিডিও নতুন করে আলোচনা ও তোলপাড়ের জন্ম দিয়েছে।

সম্প্রতি টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মালদ্বীপে অবকাশ যাপনের সময় এক তরুণের সাথে নিবিড় সময় কাটাচ্ছেন কেয়া পায়েল।

কখনো তারা মেতে উঠছেন খোশগল্পে, আবার কখনো একটি রেস্টুরেন্টে ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেন ও ভক্তদের মনে প্রশ্ন জাগে- কে এই তরুণ? কেয়ার সাথে তার সম্পর্কই বা কী?

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই তরুণের নাম প্রাচুর্য। তাদের মধ্যে দীর্ঘদিনের চেনা-জানা ও গভীর ঘনিষ্ঠতা রয়েছে।

শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের দুজনকে একসঙ্গে যুক্তরাজ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

ঘনিষ্ঠদের দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের এই সম্পর্কের বিষয়টি দুই পরিবারই অবগত এবং তারা এটিকে ইতিবাচকভাবেই দেখছেন।

এমনকি ভবিষ্যতে তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল চর্চা হলেও, কেয়া পায়েল কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।

ঘনিষ্ঠজনদের মতে, উপযুক্ত সময়েই দুই পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন