শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
অভিনেতা জাহের আলভী ও স্ত্রী ইকরা।
expand
অভিনেতা জাহের আলভী ও স্ত্রী ইকরা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-নেটিজেনদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বর্তমানে অভিনেতা জাহের আলভী নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। স্ত্রীর মৃত্যুর বিষয়ে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কোনো বার্তা দেখা না গেলেও বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে যে, তিনি বর্তমানে মানসিকভাবে কথা বলার মতো অবস্থায় নেই।

ইকরার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে তার চাচা দিপু খান জানিয়েছেন, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রয়েছেন এবং খবরটি শোনার পরপরই পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভক্ত ও পরিচিতদের ভিড় বাড়ছে। মৃত্যুর মাত্র ৫ ঘণ্টা আগেও তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যার মন্তব্যঘরে রীতিমতো স্তব্ধ অনুরাগীরা। সেখানে অনেকে তার সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন করেছেন।

একজন মন্তব্য করেছেন, অন্তত সন্তানের জন্য হলেও যেন মৃত্যুর এই খবরটি মিথ্যা হয়।আরেকজন লিখেছেন, আলভীর জন্মদিনে মা-ছেলের সুন্দর ভিডিও দেখার পর এমন সংবাদ কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এছাড়াও অনেকেই এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও ইকরা। দীর্ঘ ১৫ বছরের এই দাম্পত্য জীবনে তাদের ইকরা নামের একটি পুত্র সন্তান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X