বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাবনাজ–নাইম এখন শ্বশুর–শাশুড়ি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মাহাদিয়া ও ইহসানের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা
expand
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মাহাদিয়া ও ইহসানের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা

ঢালিউড সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ। একসময় দাঁপিয়ে বেড়ানো এই দুই তারকা শোবিজ অঙ্গন থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব দেখা যায় না এই তারকা যুগলকে।

এবার জানা গেছে, তারকা দম্পতির দুই কন্যার মধ্যে বড় মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

সম্প্রতি সুখবরটি স্যোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এ জুটি।

মেয়ের নবজীবনের জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নাইম লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ–তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।

এরপরই দোয়া চেয়ে তিনি লিখেন, ‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ–তাআলা যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।’

জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ের আয়োজন। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X