সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির মামলায় জামিন পেলেন সেই অভিনেত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পকেটমারির অভিযোগে আলোচনায় এসেছিলেন বাঙালি অভিনেত্রী রূপা দত্ত। এবার মুম্বইয়ে ১ লাখ ৪৮ হাজার টাকার চুরির অভিযোগে গ্রেপ্তারের পর জামিন পেলেন তিনি।

মুম্বইয়ের কোলাবা পুলিশ গত ৬ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে মুম্বইয়ের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রীকে জামিন দিয়েছে।

জানা গেছে, গত ১২ জুলাই ডিম্পল সিঙ্ঘভি নামে এক নারী কোলাবা থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, বাবুলনাথ মন্দির থেকে কোলাবার জনাকীর্ণ এলাকায় যাওয়ার সময় তাঁর পার্স চুরি হয়ে যায়।

পার্সে ছিল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের হিরে বসানো সোনার ব্রেসলেট, ১০ হাজার টাকা নগদ, ১৫ হাজার টাকা মূল্যের অ্যাপল এয়ারপডস এবং গুরুত্বপূর্ণ কিছু নথি।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে কোলাবা পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ রূপা দত্তকে ওই নারীর পিছু নিতে দেখতে পায় বলে দাবি করা হয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, অভিনেত্রীর কাছ থেকে চুরি যাওয়া কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছিল।

তবে মামলার আইনি প্রক্রিয়া চলার মধ্যেই আদালত রূপা দত্তকে জামিন মঞ্জুর করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন