

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। পর্দার রসায়নের পাশাপাশি একসময় ব্যক্তিগত প্রেমেও খবরের শিরোনামে ছিলেন তারা। সময়ের স্রোতে সম্পর্কের সমীকরণ বদলেছে, শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর গৃহিণী, আর দেব ব্যস্ত তার অভিনয়, প্রযোজনা ও নতুন নতুন কাজ নিয়ে। তবে প্রেমের অধ্যায় শেষ হলেও দুজনের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব আজও অমলিন। দীর্ঘদিনের জমাট বাধা দূরত্ব মেটাতে অনুঘটক হিসেবে কাজ করেছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের রাতের একটি ফোন। রাজের সাথে বিদেশে বর্ষবরণের ছুটিতে ছিলেন শুভশ্রী। ভারতীয় সময় তখন রাত প্রায় দুটো। ফোনে দেবের মিসড কল দেখে শুভশ্রী মুহূর্তেই উপলব্ধি করেন- কারণ যাই হোক না কেন, দেবের পাশে তাকে দাঁড়াতেই হবে।
পর মুহূর্তেই কল ব্যাক করলে দেব সোজা প্রস্তাব দেন:
‘আমি কিচ্ছু জানি না- স্ক্রিপ্ট, ডিরেক্টর বা সাবজেক্ট। কিন্তু আমি একটা ছবির ঘোষণা করতে চাই, তুমি করবে?’
গল্প বা পরিচালক- কোনো কিছুর খোঁজ না নিয়েই দেবের প্রগাঢ় আস্থায় সায় দেন শুভশ্রী।
পরবর্তীতে 'দেশু৭' সিনেমার সমাপনী অনুষ্ঠানে এই স্মৃতি মনে করে শুভশ্রী জানান, প্রথম দিকে পরিচালক হিসেবে দেবকে দেখে মনে হয়েছিল তিনি হয়তো অভিনয় করছেন। কিন্তু সেটে দেবের স্পষ্ট ভিশন ও কাজ দেখে মুগ্ধ হন তিনি।
চলচ্চিত্রপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘দেশু৭’ ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরছে এই হিট জুটি। ভাঙা-গড়ার গল্প পেরিয়ে তাদের এই নতুন রসায়ন বড় পর্দায় দেখতে দর্শকরা এখন মুখিয়ে আছেন।


