বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ের প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার হলেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্রেমের সম্পর্কের নামে প্রতারণা ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কলকাতার বেলঘরিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা শ্যামসুন্দর।

বিয়ের প্রলোভন দেখিয়ে সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে তা অস্বীকার করার অভিযোগে হরিদেবপুর থানা পুলিশ এই পদক্ষেপ নেয়।

বিনোদন জগতে কাজ করার সুবাদে অভিযুক্ত অভিনেতা শ্যামসুন্দরের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগী অভিনেত্রীর। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যকার সেই সম্পর্ক বন্ধুত্ব পেরিয়ে প্রণয়ে গড়ায়।

অভিযোগ উঠেছে, সম্পর্কের সুযোগ নিয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারী সহকর্মীর সঙ্গে একাধিকবার শারীরিক মেলামেশা করেন তিনি।

ভুক্তভোগী অভিনেত্রী জানান, তাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও দৃশ্য কৌশলে ধারণ করে রেখেছিলেন শ্যামসুন্দর। সম্প্রতি যখন তিনি বিয়ে করার চাপ দেন, তখন শ্যামসুন্দর সাফ জানিয়ে দেন যে তিনি বিয়ে করবেন না। শুধু তাই নয়, অনৈতিক সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী নারী হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং বেলঘরিয়ার বাসা থেকে অভিযুক্ত শ্যামসুন্দরকে গ্রেপ্তার করে।

বর্তমানে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে। পুরো ঘটনার সত্যতা যাচাই এবং তদন্তের স্বার্থে অভিযুক্তের পাশাপাশি ভুক্তভোগী অভিনেত্রীকেও পুলিশের মুখোমুখি করা হতে পারে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank