বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ বছরে বাড়িছাড়া করেছিলেন বাবা-মা, ভয়াবহ অভিজ্ঞতা অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
সৃজলা গুহ
expand
সৃজলা গুহ

মেক্সিকোতে জন্ম নেওয়া সৃজলা গুহ ছোটবেলাই বাবা-মায়ের সঙ্গে ভারতে চলে আসেন। তবে ভারতে থাকলেও তার বাবা-মা মেক্সিকোর সামাজিক রীতি অনুসরণ করতেন।

সেই নিয়ম অনুযায়ী, সন্তানের বয়স ১৬ বছর হলেই তাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সৃজলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি, মাত্র ১৬ বছর বয়সে তাকে পরিবার ছাড়তে হয়।

যে বয়সে অন্য কিশোর-কিশোরীরা বাবা-মায়ের পরম স্নেহে এবং বন্ধুদের সঙ্গে হেসে-খেলে সময় কাটায়, ঠিক সেই বয়সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হন সৃজলা। নিজের পায়ে দাঁড়ানোর এই সংগ্রাম অত্যন্ত অল্প বয়সেই তাকে মানসিকভাবে শক্তিশালী ও স্বাধীন একজন মানুষ হিসেবে গড়ে তোলে।

সম্প্রতি প্রথমবারের মতো শুরু হওয়া 'বিগ বস বাংলা'-র মঞ্চে সঞ্চালক সৌরভ গাঙ্গুলি ও অন্যান্য প্রতিযোগীদের সামনে নিজের এই আবেগঘন অতীতের কথা শেয়ার করেন তিনি। অতীতের সেই দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে অভিনেত্রীর চোখ ভিজে ওঠে, যা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যান।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সৃজলা গুহ। বিশেষ করে 'মন ফাগুন' ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের বিপুল ভালোবাসা ও পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও তার বেশ অনুরাগ রয়েছে; ইতোমধ্যেই তার লেখা একটি কবিতার বইও প্রকাশিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank