

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের অন্যতম দুই প্রভাবশালী অভিনেতা শাকিব খান ও মনওয়ার হোসেন ডিপজল দীর্ঘ ১২ বছর পর আবার একসঙ্গে এক পর্দায় ফিরছেন।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত পি এ কাজল পরিচালিত ‘লাট্টু কসাই’ ছিল তাদের সর্বশেষ যৌথ কাজ। এক যুগের বিরতি কাটিয়ে এই জনপ্রিয় জুটিকে আবারও একই সিনেমায় নিয়ে আসার মূল উদ্যোগ নিয়েছেন প্রযোজক ও পরিচালক হিমেল আশরাফ।
আপাতত নতুন এই প্রজেক্টটির নাম চূড়ান্ত করা না হলেও চিত্রনাট্য এবং প্রাথমিক পরিকল্পনা তৈরির কাজ বেশ জোরেশোরেই এগোচ্ছে। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো সফল সিনেমা উপহার দেওয়া পরিচালক হিমেল আশরাফের হাতে এই বড় বাজেট ও তারকাখচিত সিনেমাটি নির্মাণের দায়িত্ব থাকায় এটি নিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই নতুন আশা তৈরি হয়েছে।
শাকিব খানের মেগাস্টার ইমেজ এবং ডিপজলের ট্রেডমার্ক সংলাপ ও শক্তিশালী অভিনয়ের কেমিস্ট্রি আবারও বড় পর্দায় দেখার অপেক্ষায় দর্শকরা। দুই ভিন্ন ধারার শীর্ষ তারকার দীর্ঘ দিন পর পুনরায় এই যৌথ উপস্থিতি প্রেক্ষাগৃহে দর্শক টানতে এবং দেশীয় চলচ্চিত্রে বড় ধরনের ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।


