বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষের সাজে তারকারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পহেলা বৈশাখের আনন্দে মুখর পুরো দেশ, উৎসবে মেতেছেন তারকারাও। নতুন বছরের শুরুতে লাল-সাদা সাজে ধরা দিচ্ছেন তারা।

ঐতিহ্য আর বাঙালিয়ানায় ভরপুর তাদের বৈশাখী আয়োজন। সামাজিক মাধ্যমে একের পর এক ছবি শেয়ার করছেন প্রিয় তারকারা। ভক্তদের শুভেচ্ছা জানাতে পোস্টে থাকছে ভালোবাসার বার্তা।

এ তালিকায় আছেন, জয়া, অপু বিশ্বাস, বাঁধন, মিম, মেহজাবীন ও সাফাসহ আরও অনেকেই। তারকাদের এই রঙিন উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে নববর্ষের উৎসব।

জয়া আহসানের ঘরে বৈশাখ একটু আগেভাগেই হাজির হয়েছিল। গতকাল ছবিটি পোস্ট করে জয়া লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা–ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি। উৎসব, এক ঘর ভরা বাঙালিয়ানা।’

শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল রঙের ব্লাউজ পরেছেন অপু বিশ্বাস। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা।’

খোলা চুল, ছোট্ট টিপ আর শাড়িতে গ্ল্যামারাস লুকে দেখা দিলেন মিম। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

কনসার্টের ফাঁকে তোলা ছবিটি পোস্ট করে কনা লিখেছেন, ‘বৈশাখের প্রথম কনসার্ট শেষ করলাম নরসিংদীতে। এবার যাচ্ছি টাঙ্গাইল।’

ছবিটি পোস্ট করে দীঘি লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩।’শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে রাল রঙের ব্লাউজে বৈশাখী সাজে দেখা গেছে ঐশীকেশিল্পীর ইনস্টাগ্রাম থেকে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন