

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আসরের পর ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় সীমিত পরিসরে পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ফারিয়ার জীবনসঙ্গী তানজিম তৈয়ব রাজশাহীর সন্তান। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষ বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।
বিয়ের পর ফারিয়া গণমাধ্যমকে জানান, বিয়ে নিয়ে তার ভেতরে সবসময় ভিন্নরকম অনুভূতি কাজ করেছে। অতীতের ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে মনে হয়েছিল বিয়ের অধ্যায় হয়তো আর আসবে না। তবে সময়ের প্রবাহ আর পরিবারের হঠাৎ নেওয়া সিদ্ধান্তে এই পরিণয় ঘটল।
তিনি আরও জানান, পরিবারের একমাত্র ননদ বিদেশে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভবিষ্যতে সহকর্মী ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজন করা হবে।
উল্লেখ্য, শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
মন্তব্য করুন
