মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গলবার সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী এলাকায় চার দিনের জন্য সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে সাতটা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত এটি চলবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদের আওতায় সংবিধান–সংক্রান্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণভোটও আয়োজন করা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার শেষ করতে হয়। সে হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

ভোট গ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় এবং চলবে টানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, ভোট শুরুর আগের দুই দিন এবং ভোট শেষের পরের দুই দিন—এই মোট চার দিনে নির্বাচনী এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

ইসি জানিয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X